রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ওডেসা হামলা নিয়ে পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ আন্তর্জাতিক বাজারে অবাধ শস্য রপ্তানি নিশ্চিত করতে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার চুক্তি স্বাক্ষরের একদিনই পরই ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা নিয়ে পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেন ক্রেমলিনের বিরুদ্ধে তুরস্কে স্বাক্ষরিত শস্য চুক্তি মেনে না চলার অভিযোগ তুলে বলেছে, ওডেসায় মিসাইল হামলার পর যদি শস্য রপ্তানি চুক্তি ভেস্তে যায়, তাহলে তার জন্য রাশিয়া দায়ী থাকবে।

এ ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র (হামলা) হলো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ (তাইয়্যেপ) এরদোগানের মুখে (রাশিয়ার প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের থুথু নিক্ষেপের শামিল।

তিনি আরও বলেন, যদি চুক্তিটি পূরণ না হয়, রাশিয়া বিশ্বব্যাপী খাদ্য সংকট আরও বাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ দায় বহন করবে।

যদিও চুক্তি স্বাক্ষরের পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছিলেন মস্কো এই চুক্তির ‘কোনো সুযোগ’ নেবে না।

ইস্তাম্বুলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের পর রসিয়া-২৪ রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে সের্গেই শোইগু বলেন, রাশিয়া সেই বাধ্যবাধকতা গ্রহণ করেছে যা এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বন্দরগুলোর মাইন সরিয়ে খুলে দেওয়ার সুযোগ আমরা নেব না। আমরা এই প্রতিশ্রুতি দিয়েছি।

ইউক্রেনে হামলা করার পর দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোর বেশিরভাগই দখল করে রাশিয়া। এরপর সেগুলো বন্ধ করে দেয় তারা। ফলে বন্ধ হয়ে যায় ইউক্রেনের শস্য রপ্তানিও। এতে করে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। কারণ বিশ্বের অন্যতম বৃহত্তম গম উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হলো ইউক্রেন।

রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির বিষয়টি নিয়ে মধ্যস্থতা করেছে তুরস্ক।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী চুক্তিতে স্বাক্ষর করেন। এখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এ চুক্তির মাধ্যমে আটকে থাকা ইউক্রেনের বন্দরগুলো আবার খুলে খেল। এখন ইউক্রেনের উৎপাদিত গম এবং সূর্যমুখী তেল, বার্লি এবং ভূট্টা রপ্তানির দ্বারও খুলে গেল।

চুক্তি অনুযায়ী ইউক্রেনের তিনটি বন্দর ব্যবহার করে শস্য রপ্তানি করবে ইউক্রেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ওডেসা বন্দরও।

কিউএনবি/ বিপুল/ ২৩.০৭.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit