রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

রাশিয়া-যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ বাড়িয়েছে চীন!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১০১ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন নিয়ে ব্যস্ত রাশিয়া আর কংগ্রেসের বাধার মুখে আমেরিকাকেও মধ্যপ্রাচ্যের কিছু দেশে অস্ত্র সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। এ সুযোগে অঞ্চলটির প্রধান অস্ত্র সরবরাহকারী হয়ে উঠছে চীন। এমনটাই উঠে এসেছে গবেষণায়।

মার্কিন গবেষণা সংস্থা নিউলাইনস ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি’র মানব নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক নিকোলাস হেরাস মিডলইস্ট আইকে জানিয়েছেন, চীন মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে দ্বিতীয় অস্ত্র সরবরাহকারী হয়ে উঠছে।

তিনি বলেন, মূল্য ও শিল্প ক্ষমতার সমন্বয়ই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে চীন অস্ত্র বিক্রির প্রধান উপাদান।

তিনি বলেন, চীনারা বিশ্বব্যাপী তাদের অস্ত্রের বাজার সম্প্রসারণে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা গ্রাহকদের হার্ডওয়্যার ও রক্ষণাবেক্ষণ খরচ উভয়েই প্রতিযোগিতামূলক মূল্য অফার করছে। সেই সাথে তারা অস্ত্রের সিস্টেম আপগ্রেড ও কার্যকর অস্ত্র সরবরাহ করছে।

চীনা অস্ত্র ক্রয় মধ্যপ্রাচ্যের ক্রেতাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওপর তাদের রাজনৈতিক নির্ভরতা কমাবে। সেই সাথে কম খরচে তারা তাদের অস্ত্রাগার পূর্ণ করতে পারবে।

হেরাস উল্লেখ করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, চীনকে বিশ্বব্যাপী অস্ত্র সরবরাহের শূন্যস্থান পূরণের সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর ইতোমধ্যে চীন মধ্যপ্রাচ্যে তার অস্ত্রের বাজার বাড়ানো শুরু করে দিয়েছে। এবং মনে হচ্ছে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দুটি বড় ধরনের চুক্তিতে চীন এ বছর পাকিস্তানের কাছে স্থানীয়ভাবে তৈরি করা চেংডু জে-১০সি যুদ্ধবিমান এবং এফকে-৩ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে সার্বিয়ার কাছে।

তবে হেরাস বলেন, বিরোধপূর্ণ অঞ্চলগুলোতে সরাসরি পরীক্ষার অভাবে চীনা উচ্চ প্রযুক্তির অস্ত্রগুলো এখনো বিশ্বাসের ঘাটতিতে রয়েছে। এ দিক দিয়ে আমেরিকান, ইউরোপিয়ান, রাশিয়ান এমনকি তুরস্কের অস্ত্র ব্যবস্থাপনাগুলোর অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে।

‘আপাতত, চীন মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির জন্য তার বাজারের অংশীদারিত্ব বাড়াচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে উচ্চ-মাত্রার অস্ত্রের বাজারে চীনের প্রবেশে একটি যুদ্ধের প্রয়োজন হবে যাতে উচ্চমানের চীনা অস্ত্রগুলো প্রতিযোগীদের মাঝে ছাড়িয়ে যায়,’ বলেন তিনি।

সূত্র : মিডলইস্ট আই

কিউএনবি/বিপুল/ ২৩.০৭.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit