রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইতালিতে ২৫ সেপ্টেম্বর আগাম নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে মারিও দ্রাঘির সরকারের পতন হওয়ায় ২৫ সেপ্টেম্বর আগাম নির্বাচনে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে। 

দ্রাঘির পদত্যাগের একদিন পরই আসে এই ঘোষণা। 

বৃহস্পতিবার (২১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলা পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 

এসময় প্রেসিডেন্ট বলেন, “আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এই সময় সরকারি কাজে কোনো বিরতি দেওয়ার সুযোগ নেই। অর্থনৈতিক ও সামাজিক সংকট এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন।”

সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী, জর্জিয়া মেলোনির নেতৃত্বে উগ্র ডানপন্থি দল ব্রাদার্স অব ইতালি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।  ভোটারদের ২৪ শতাংশই দলটির প্রতি ইতিবাচক। 
দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি (পিডি)। মাত্তেও সালভিনির উগ্র ডানপন্থি দ্য লিগ পছন্দ ১৪ শতাংশ ভোটারের। ফাইভ স্টার মুভমেন্টের প্রতি ১১ শতাংশের সমর্থন রয়েছে। সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়া ৭ শতাংশ ভোট পেতে পারে। 

জরিপ অনুযায়ী, ডানপন্থিদের হারানোর সুযোগ নিতে হলে ফাইভ স্টার মুভমেন্টের সঙ্গে জোট করতে হবে পিডিকে।

এদিকে, দ্রাঘির সরকারের পতন ইতালির বাজারকে ভয়ঙ্কর করে তুলেছে। রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি কয়েক মাস ধরে রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি। 

সূত্রঃ ব্লুমবার্গ

কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/দুপুর ১২.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit