শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের যৌথ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সেক্টর কমান্ডারস্ ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ সিলেট বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় ধোপাদিঘীরপাড়স্থ ফোরামের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বিভাগীয়, জেলা, মহানগর ও নারী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ সভাপতি মিসেস মারিয়ান চৌধুরী মাম্মী, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, মহানগর কমিটির সভাপতি এডভোকেট কিশোর কুমার কর ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, নারী কমিটির সভাপতি সামছুন্নাহার মিনু, জান্নাত আরা খান পান্না, সুপ্তা বৈদ্য, আবদুল মালিক পুকন, আবুল কাশেম হেলাল, রওশন আরা, ফারজানা রহমান, মিন্টু বৈদ্য, গুলজার খান, বাহারুল চৌধুরী প্রমুখ।

সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক শীঘ্রই সকল কমিটি পুর্নগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় “নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ” করার লক্ষ্যে সকল কমিটিতে নতুন প্রজন্মকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা এবং আগামী এক মাসের মধ্যে সকল কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit