শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির ফ্রি মিডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনার কার্যালয়ে বিকেল ৩টায় এই ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ভারতের ব্যাঙ্গালোর এর সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল। ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আবেদুল রহমান ও ডা. মানিক। এসময় ২৩৬ জন রোগীকে ঔষধ সহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

এতে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার কনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারতের ব্যাঙ্গালোর এর সাইটকেয়ার ক্যান্সার হাসপাতাল এর পক্ষে মো. জলিল, তৃণমূল সংগঠনের কেন্দ্রীয় সিও হিমাংশু মিত্র, কেন্দ্রীয় জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, জেলা সভাপতি নাদিরা চৌধুরী রুমু, ফাতেমা আক্তার প্রমুখ। এসময় বন্যা কবলিত শিক্ষার্থীদের মাঝে কলম, খাতা সহ শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস এর) নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit