রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

যেসব দেশকে শত্রু বলল রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ রাশিয়া আরো শত্রু দেশের তালিকা প্রকাশ করেছে। আজ (শুক্রবার) প্রকাশিত ওই তালিকায় রয়েছে গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া।

এক বিবৃতিতে মস্কো বলেছে, বিদেশে রাশিয়ার কূটনৈতিক ও কন্স্যুলার মিশনগুলোর বিরুদ্ধে এসব দেশ শত্রুতামূলক তৎপরতায় জড়িত রয়েছে। শত্রুদেশের তালিকা প্রকাশ করার ফলে রাশিয়ায় অবস্থিত এসব দেশের দূতাবাস, কন্স্যুলেট ও প্রতিনিধিত্বমূলক কার্যালয়ে রুশ নাগরিক নিয়োগ নিষিদ্ধ করার মতো সর্বোচ্চ পর্যায়ের পদক্ষেপ নিতে পারে।

মস্কো বলেছে, গ্রিস ৩৪ জন, ডেনমার্ক ২০ জন এবং স্লোভাকিয়া ১৬ জন রুশ কর্মী নিয়োগ দিতে পারবে তবে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া রাশিয়ার কোনো নাগরিককে নিয়োগ দিতে পারবে না। ২০২১ সালের মে মাসে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রের ওপর একই সীমাবদ্ধতা আরোপ করে রাশিয়া।

রুশ সরকার জানিয়েছে, এই তালিকা এখানেই শেষ হবে -এমন কথা নেই বরং তা আরো বাড়তে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিভিন্ন দেশের শত্রুতামূলক নীতির ভিত্তিতে মস্কো এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

কিউএনবি/বিপুল/২২.০৭.২০২২/ সন্ধ্যা ৭.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit