বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সংকটের সমাধান হবে রাজপথেই: দুদু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : দেশের চলমান রাজনৈতিক সংকটসহ সকল সমস্যার সমাধান রাজপথেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এই দেশ, এই ভূমি, দেশের মানুষ সবসময়ই গণতন্ত্রের পক্ষে। সুতরাং রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নেই।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে আব্দুল আউয়াল খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘মরহুম আব্দুল আউয়াল খান ছিলেন একজন ধর্মপ্রাণ জাতীয়তাবাদী নেতা। তিনি আসলে আমাদের ছেড়ে যাননি। তিনি আমাদের মাঝে ছিলেন আছেন এবং থাকবেন। তবে স্বশরীরে না হলেও তার কর্মগুনে। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসিব করুন এই দোয়া করি।’

বিএনপির এই শীর্ষনেতা বলেন, দেশের যে সংকট সেটা আমরা ফয়সালা করবো রাজপথে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা ইতিমধ্যে সেই ঘোষণা দিয়েছেন। এরশাদের পতন হয়েছিলো রাস্তায়। শ্রীলঙ্কার পরিবর্তন হলো রাস্তায়। দেশের অনেক ইস্যুর সমাধান হয়েছে রাস্তায়। দেশে এখন সংসদ নেই, ‘সঙ’ রয়েছে।

দুদু বলেন, আওয়ামী লীগ জানে তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। তারা এখন পতনের দ্বারপ্রান্তে। দেখেন ক্ষমতা এমন জিনিস যা সহজে কেউ ছাড়তে চায় না। কারণ এখানে থেকে অনায়াসে আরাম আয়েশ ও লাগামহীন দুর্নীতি করা যায়। আমরা বলবো ভাই বন্ধু আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমা করে দেয়ার কথা বলেছেন। 

তিনি  বলেন, রাজপথে আন্দোলন হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ শ্রীলঙ্কার পরিবর্তন কিন্তু রাজপথের বিপ্লবের মাধ্যমে হয়েছে। এই মাটি, এই দেশ সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। যদি কেউ ভাবেন যে মানুষ সব সময় এক থাকবে তাহলে তা ভুল সিদ্ধান্ত।

ঢাকা কলেজের সাবেক জিএস ও বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, জিয়া নাগরিক ফোরামের মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের রকিবুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সআয়োজক সংগঠনের সহ-সভাপতি একেএম ওয়াজেদ আলী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী।

 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit