বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

অবৈধ অভিবাসন বিপজ্জনক: এনরিকো নুনজিয়াতা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৮৭ Time View

খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক পথে ইউরোপে গমন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালিয়ান রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা। ঝুঁকিপূর্ণ পথে অবৈধ অভিবাসন কমিয়ে আনতে জনসচেতনতাই প্রথম বলেও তিনি দাবী করেন। তাহলে অবৈধ অভিবাসীদের প্রতারণা ও নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। শুক্রবার বেলা ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এই রাষ্ট্রদূত আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালিতে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থী লোকেরা অবৈধ ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করছে। তাদের বেশীরভাগই বলকান এবং ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। এ বছরের শুরুতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২১ হাজার ৮৪৮ অভিবাসী ইতালি প্রবেশ করে। যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। এদের মধ্যে বাংলাদেশী অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১-২২ সালে বাংলাদেশ থেকে ১ হাজার ৬০০ শ্রমিক ইতালিতে কাজ করার ভিসা পেয়েছে। ভূমধ্যসাগর এবং উত্তর-পশ্চিম আটলান্টিক সাগর পাড়ি দিতে গিয়ে গতবছর ৩ হাজার ২৩১ জন মারা গেছে। মানবপাচার বন্ধের জন্য পাচারকারীদের দমন ও অবৈধ অভিবাসন বন্ধে জনসচেতনতা বাড়ানো অতি জরুরি। বাংলাদেশীদের জন্য বৈধভাবে ইতালিতে যাওয়া এবং আরো বেশী কাজের সুযোগ তৈরি করতে সরকার আন্তরিক। দক্ষ শ্রমিক তৈরিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান তিনি।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সভায় সুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit