বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ওসি মোঃ আসাদুল ইসলামকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই ) রাতে থানা অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আখাউড়া থানার উপপরিদর্শক মোঃ ছালেকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কসবা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন, মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মতিন ও ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাফিকুল ইসলাম সাফিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, আখাউড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আখাউড়া থানায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে যোগ দান করেন। থানার দায়িত্ব নেয়ার পর থেকেই পাল্টে ফেলেন আখাউড়া থানার পরিবেশ।
যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতায় তিনি জায়গা করে নেয় সাধারণ মানুষের হৃদয়ে। থানাকে শতভাগ দালালমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আখাউড়া থানায় দায়িত্বে থাকা অবস্থায় তিনি মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন। প্রসঙ্গত ওসি মোহাম্মদ মিজানুর রহমানকে সম্প্রতি বরিশাল রেঞ্জে বদলী করা হয়।
কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৯