বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আওয়ামী লীগ ভুয়া নির্বাচন করে না, বিএনপি করেছিল : হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন,জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনেহিঁচড়ে  ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। আজ শুক্রবার বেলা সাড়ে ১০টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব  কথা বলেন।

তিনি আরও বলেন, অধিক গ্রহণযোগ্য আর নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। এর মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়। হানিফ বলেন, এ নিয়ে আমি কোনও সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।

এসময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit