রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

বিএনপির ৯ নেতার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্কনিউজঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নয়জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন থানায় এ আবেদন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন।

মামলার আবেদনে মো. রিয়াজ উদ্দিন অভিযোগ করেন, ১৬ ও ১৭ জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নির্দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর উদ্দেশেও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদারসহ দলটির নেতাকর্মীরা বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে প্রচার করেছেন। মামলার আবেদনে ফেসবুকের একটি লিংকও উল্লেখ করা হয়েছে। বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছেন।

মামলার আবেদনে আসামি হিসেবে আরও সাতজন হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম (শ্রাবণ), সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ (জুয়েল), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম (মজনু)।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সেন্টু মিয়া বলেন, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বলেন, আমি একটি অভিযোগ থানায় দিয়েছি। পুলিশ যাচাই–বাছাই করে মামলার সিদ্ধান্ত নেবে।

কিউএনবি/বিপুল/২২.০৭.২০২২/ দুপুর ১.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit