রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ভারতে ৫ মাসে সর্বোচ্চ সংক্রমণ, মৃত ৬০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেসক্ : ভারতে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।এ সময় প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে ৬০ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেওয়া হিসেবে ভারতের এখন মোট করোনা রোগীর সংখ্যাও প্রায় দেড় লাখ। খবর আনন্দবাজার পত্রিকার।

সরকারি হিসাব অনুযায়ী ভারতে এক লাখ ৪৯ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত। গত পাঁচ মাসে করোনার এ সংক্রমণ দেশটিতে সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতের করোনা পরিসংখ্যান এর কাছাকাছি ছিল। তখন দেশটিতে ওমিক্রনের বদৌলতে করোনার তৃতীয় ঢেউ চলছিল। গত এক সপ্তাহ ধরেই ভারতে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে।

বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৫৬৬। তবে শুক্রবার এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠছে— তবে কি ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট বিএ ২.৭৫, যার ডাক নাম ‘স্যান্টারস’-এর বদৌলতে চতুর্থ ঢেউ শুরু হতে যাচ্ছে ভারতে। ভারতে বর্তমানে মূলত চারটি রাজ্যে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। প্রথমেই নাম রয়েছে কেরালার। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে ২৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে ২৪৮৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র (২২৮৯) ও তামিলনাড়ু (২০৯৩)। পঞ্চম স্থানে ঊড়িষ্যা। তবে ঊড়িষ্যায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১৯৬ জন। ভারতজুড়ে ২৪ ঘণ্টায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে কেরালায় ২১ জন। এ ছাড়া সাত জনের মৃত্যু হয়েছে ছত্তীসগড়ে। পশ্চিমবঙ্গে এবং মহারাষ্ট্রে মারা গেছেন ৬ জন করে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit