বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে ৪২৫ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন দলিলসহ জমি ও ঘর

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩০ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি :  দেশব্যাপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীনদের পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৩য় পর্যায় ২য় ধাপ) ৪২৫ জন ভূমিহীন-গৃহহীন ব্যক্তি দলিলসহ জমি ও ঘর পেলেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার ২০ জুলাই সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কামরুন্নাহার, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,  সহকারি কমিশনার(ভূমি)ইন্দ্রজিৎ সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি ,
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,  প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,প্রেসক্লাব(নূতন) সভাপতি ফারুক আহমেদ ,সহ- সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেের মাধ্যমে সরকারের এ আশ্রায়ণ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরে সারাদেশে ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তরের ঘোষনা দেন। এইসাথে তিনি পঞ্চগড় ও মাগুরা জেলাসহ ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit