বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

পঞ্চগড়কে দেশের ১ম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা হিসেবে ঘোষণা !

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করেন। বৃহস্পতিবার সকালে আটোয়ারী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার মোট ৪০১ একজন উপকারভোগীকে দলিল সহ ঘর হস্তান্তরের মধ্য দিয়ে আজ থেকে আটোয়ারী উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘোষণার পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে আটোয়ারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে এই কার্যক্রমের দলিলপত্র হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নুরজাহান খাতুন, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার এবং ছয় ইউনিয়নের চেয়ারম্যানসহ ঘর পাওয়া উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, প্রতিটি ঘরের পিছনে সরকার ২লক্ষ ৫৯হাজার ৫শত টাকা বরাদ্দ দেন। ঘরের পাশাপাশি ২শতক জমি , বৈদ্যুতিক লাইন, টিউবওয়েল সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে জমির দলিল সহ ভূমিহীন ও গৃহহীন উপকারভোগীদের হাতে চাবি হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit