রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

৭৫ বছর পর পাকিস্তানে জন্মভিটেয় ফিরলেন বৃদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজ ভূমিতে ফেরা, এ যেন এক স্বপ্নপূরণর আখ্যান! কাঁটাতারের বেড়াজাল ডিঙিয়ে ৭৫ বছর পর পাকিস্তানে পৈতৃক ভিটেয় পা রাখলেন ভারতের এক নবতিপর বৃদ্ধা। নাম রীনা বর্মা। দেশভাগের পর এই প্রথম নিজের জন্মভূমিতে ফিরলেন তিনি।

দেশভাগের পর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পৈতৃক বাড়িতে ফেরার জন্য অনেক চেষ্টা করেছিলেন রীনা। কিন্তু সফল হননি। তবে হাল ছাড়েননি এই নবতিপর বৃদ্ধা। পূর্বপুরুষের ভিটেয় যাওয়ার জন্য ভিসায় কঠোর নিয়মকানুনের পর্দা যদি খানিকটা আলগা করা যায়, এ নিয়ে দুই সরকারের কাছেই আর্জি জানিয়েছিলেন তিনি। কিছু দিন আগেই তার ভিসার আবেদন মঞ্জুর করা হয়।

বুধবার পৈতৃক বাড়িতে পা রেখে আবেগে কেঁদে ফেললেন ৯০ বছর বয়সি রীনা। বৃদ্ধার কথায়, ‘এ হল আনন্দাশ্রু। এখানে দাঁড়িয়ে আমি গান গাইব।’’ বাড়ির সামনের রাস্তায় রীনা পা রাখতেই শুরু হয় পুষ্পবৃষ্টি। গোলাপের পাপড়ি গায়ে মেখেই স্থানীয়দের সঙ্গে আনন্দে মাতলেন ওই বৃদ্ধা। শুধু তা-ই নয়, ড্রামের তালে বাসিন্দাদের সঙ্গে রীতিমতো পা মেলান তিনি।

আদি বাড়িতে ফিরে রীনা বলেন, ‘‘বাড়িটা এখনও একই রকম রয়েছে, এটা দেখে খুব ভাল লাগছে।’’ জন্মভিটে ঘুরে দেখতে দেখতে ছেলেবেলার স্মৃতি হাতড়ালেন বৃদ্ধা। দেশভাগের সময় রীনার বয়স ছিল ১৪। পাকিস্তান থেকে তাঁর পরিবার ভারতের পুণেতে চলে এসেছিলেন। তার পর থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাড়িতে আর যাওয়া হয়নি রীনার। এত দিনে সেই স্বপ্নপূরণ হল। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/সন্ধ্যা ৬.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit