রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, ৯ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি দ্বীপের উপকূলে খারাপ আবহাওয়ার কারণে ফেরিডুবির ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।

সূত্র মতে, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপে খারাপ আবহওয়ার কারণে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরিটি উল্টে যায়। এর পর পরই নিখোঁজ ১৩ জনকে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।

টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

ফেরিটি কাছাকাছি হালমাহেরা দ্বীপে যাচ্ছিল। এতে ৭৭ জন যাত্রী ছিল। ৬৪ জনকে জীবিত উদ্ধার করে কাছের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় গ্রামের বাসিন্দারাও সহযোগিতা করে।

উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা।

বিশ্বের গভীরতম হ্রদ সুমাত্রা দ্বীপে ২০১৮ সালে এক ফেরি ডুবির ঘটনায় ১৫০ জনেরও বেশি লোক প্রাণ হারায়। সূত্র- এএফপি।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/বিকাল ৫.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit