বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৬৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে সাব্বির(৯) ও সোহাগ(৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০জুলাই) বিকেলে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাব্বির (৯) ওই এলাকার তৌহিদল ইসলামের এবং সোহাগ (৬) রফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায় বিকেলে বাড়ির বাইরে খেলতে যায় শিশুরা। বেশ কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যাযে সন্ধার আগে রফিজুলের বাড়ি সংলগ্ন পুকুর হতে শিশু দু’টিকে অচেতন অবস্থায উদ্ধার করেন স্থানীয় লোকজন। শিশু দু’টিকে অচেতন অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষনা করেন।

স্বজনদের ধারনা, শিশু দু’টি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোন এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা পুকুরের পানিতে ডুবে ওই শিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/বিকাল ৪.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit