রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া, সাথে দিয়েছে হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সর্ববৃহৎ পাইপলাইন দিয়ে আবারও ইউরোপে গ্যাস সরবরাহ শুরু করেছে রাশিয়া। তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোন সময় এই সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

নর্ড স্ট্রিম ১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন এই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তবে সরবরাহে ফিরলেও এখন গ্যাস প্রবাহের মাত্রা কমিয়ে দিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করার পর রাশিয়া জানিয়েছে, সক্ষমতার মাত্র ৪০ ভাগ গ্যাস সরবরাহ করা হচ্ছে।

গতকাল বুধবার ইউরোপিয়ান কমিশন আগামী সাত মাস এর সদস্য দেশগুলোকে ১৫ শতাংশ গ্যাস ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে বা বন্ধ করে দেওয়ায় গ্যাস সঙ্কটে ভুগছে ইউরোপের অনেক দেশ। তাই গ্যাস সাশ্রয় ছাড়া উপায় দেখছে ইউরোপের দেশগুলো।

রাশিয়া ইউরোপের প্রায় ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।

বিশেষ করে ২০২০ সাল থেকে রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে আসছিল জার্মানি। দেশটির মোট চাহিদার ৫৫ শতাংশ গ্যাস সরবরাহ করত রাশিয়া। বর্তমানে সেই নির্ভরতার মাত্রা ৩৫ শতাংশে নামিয়ে এনেছে জার্মানি। দেশটি ভবিষ্যতে রাশিয়া থেকে আর গ্যাস আমদানি করতে চাইছে না।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/বিকাল ৪.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit