বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

ওমরাহর জন্য অ্যাপ চালু করলো সৌদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ শেষ। ৩০ জুলাই থেকে শুরু হবে ওমরাহ মৌসুম। ওমরাহযাত্রীদের সুবিধার্থে ‘ইতমারনা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক বিবৃতিতে মঙ্গলবার হজ ও ওমরাহ মন্ত্রণালয়টি জানিয়েছে, চলতি মৌসুমে যারা ওমরাহ করতে সৌদি আরব যেতে চান, তাঁদের প্রথমে ‘ইতমারনা’ অ্যাপে নাম ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য নিবন্ধন করতে হবে।

হজ মৌসুম ব্যতীত বছরজুড়েই ওমরাহ পালন করা যায়। প্রতি বছর হজ উপলক্ষে ১ মাস বন্ধ থাকে ওমরাহ। চলতি বছর ৩০ জুলাই থেকে শুরু হবে ওমরাহ মওসুম।

২০২২ সালে ওমরাহ পালনে ইচ্ছুক সব বিদেশিকে ইতমারনা অ্যাপে নিজেদের নাম ও আনুষঙ্গিক তথ্য নিবন্ধন করতে হবে। সৌদি সরকারের বক্তব্য অনুযায়ী, ওমরাহর জন্য ভিসা লাভের ক্ষেত্রে প্রাথমিক শর্ত হিসেবে কাজ করবে এটি।

এছাড়া ওমরাহর জন্য ভিসা প্রত্যাশীদের একটি ওয়েবসাইটের ঠিকানাও দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিসা পেতে হলে কী কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা https://haj. gov.sa/ar/InternalPages/Umrah এই ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নতুন ইতমারনা অ্যাপে ভিসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত নির্দেশনার পাশাপাশি যাত্রীদের কী কী স্বাস্থ্যসেবা দেওয়া হবে তার সংক্ষিপ্ত বিবরণ ও এ সংক্রান্ত সৌদি সরকারের বিভিন্ন শর্তও অন্তর্ভূক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/ ২১.০৭.২০২২/দুপুর ১২.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit