রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

‘গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৯৯ Time View

ডেস্কনিউজঃ রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে। এ আশঙ্কা থেকে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করেছে ইউরোপিয়ান কমিশন।

এর অংশ হিসেবে তাদের পক্ষ থেকে ২৭টি সদস্য দেশের প্রতি আহ্বান জানানো হয়েছে, ২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত গ্যাসের ব্যবহার যেন অন্তত ১৫ ভাগ কমিয়ে দেয় তারা।

আসন্ন শীতে যেন গ্যাসের কোনো সংকট না হয় তাই সদস্য দেশগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়েছে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন বলেছেন, রাশিয়া গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাক মেইল করছে। তাই তাদের এ পদক্ষেপ নিতে হয়েছে।

তিনি মঙ্গলবার এ ব্যাপারে বলেন, রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে। তারা গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর তাই, যে কোনো মুহূর্তে, রাশিয়ার গ্যাসের আংশিক বা পুরোপুরি সরবরাহ বযদি ন্ধ হয়ে যায়, ইউরোপকে প্রস্তুত থাকতে হবে।

তিনি জানান, রাশিয়া সরবরাহ কমিয়ে দেওয়ায়, ইউরোপীয়ান ইউনিয়নের ২৭টি দেশের প্রায় অর্ধেক দেশ আক্রান্ত হয়েছে।

এদিকে ইউরোপিয়ান কমিশন নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে, যদি প্রয়োজন হয় তাহলে সদস্য দেশগুলোতে গ্যাসের ব্যবহার কমিয়ে দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করতে পারবে।

নতুন এ পরিকল্পনাটি গৃহীত হতে বেশিরভাগ দেশকে সম্মতি দিতে হবে। এ নিয়ে তারা শুক্রবার আলোচনা করবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/ ২০.০৭.২০২২/ রাত ৮.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit