বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সৌদিতে আরও একজনের মৃত্যু, দেশে ফিরলেন ১২৩০৬ হাজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১২ হাজার ৩০৬ জন হাজি। এছাড়া সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সৌদি আরবে এ নিয়ে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী-হাজি মারা গেলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সর্বশেষ গত ১৭ জুলাই চট্টগ্রাম হালিশহরের মো. কামাল উদ্দিন মজুমদার (৬২) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর EF0604591। মারা যাওয়া হজযাত্রী-হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও ৭ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১৯ জন, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

সোমবার রাত ২টা পর্যন্ত ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩টি, সৌদি এয়ারলাইন্সের ১৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩ টি ফ্লাইটে ১২ হাজার ৩০৬ জন হাজি দেশে ফিরেছেন। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৪টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit