রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজিথ প্রেমাদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন।

প্রেমাদাসা টুইটারে বলেছেন, আমার দেশ, যাকে আমি ভালোবাসি এবং ধারণ করি, তাদের বৃহত্তর মঙ্গলের জন্য আমি রাষ্ট্রপতি পদ থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।

তিনি আরো বলেন, “তার দল (এসজেবি শ্রীলঙ্কা), আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।”

গত সপ্তাহে দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে। গোতাবায়া দেশ ছেড়ে প্রথমে মালদ্বীপ পরে সিঙ্গাপুর চলে যান। সিঙ্গাপুর থেকে নিজের পদত্যাগ পত্র পাঠালে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে শুক্রবার সকালে তা গ্রহণ করেন। ওইদিনই দুপুরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০ জুলাই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা ছিল। নির্বাচনে প্রার্থী হিসেবে রনিল বিক্রমাসিংহে, সাজিথ প্রেমাদাসা, দুল্লাস আলাহাপেরুমা এবং সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার নাম শোনা গিয়েছিল। এবার প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমাদাসা।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit