শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

চোরাই মোটরসাইকেলসহ ১৮ মামলার আসামী গ্রেফতার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২২৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : চোরাই মোটরসাইকেল ও অটোরিক্সাসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা পুলিশ। শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ও অন্যান্য জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে চুরির রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে পুলিশ ধারণা করেছেন। ১৮ জুলাই দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রেস ব্রিপিং থেকে জানাগেছে, বিভিন্ন সময় জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হতে থাকে। ইতোমধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শ একেএম শহিদুল হক এর বাড়ি থেকে ২টি মোটরসাইকেল চুরি হয়। সেই থেকে পুলিশ চোর চক্রের রহস্য উদঘাটনে শোচ্চার হয়। প্রথমে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধম্যে চুরির রহস্য উদঘাটন হতে শুরু করে। পুলিশ একেএকে চোর চক্রের মুলহোতা হত্যা, মাদক, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ ১৮ মামলার আসামী সখিপুরের আব্বাস বেপারী, ৩টি চুরি মামলার আসামী দুলাল খা, শতাধিক মোটরসাইকেল চোর নড়িয়ার স্বপন মাদবর, পালং এর দবির তালুকদার ও পটুয়াখালী জেলার দশমিনার খায়রুল চোকদারকে গ্রেফতার করা হয়। পরে তাদের দখল থেকে ৬টি মোটরসাইকেল ও ১টি অটোরিক্সা উদ্ধার করে। পুলিশ সুপার ও নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দিক নির্দেশনায় অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নড়িয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী।

প্রেস ব্রিফিং থেকে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান বলেন, এই চোর চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে থাকে। চুরির কৌশল হিসেবে তারা বিভিন্ন সময় কল মিস্ত্রী, রাজমিস্ত্রী সেজে এলাকায় ঘোরাফেরা করে মোটরসাইকেলের সন্ধান করে। পরবর্তীতে সুযোগ বুঝে সেই মোটরসাইকেল চুরি করে। এবার মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। রিমান্ডে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উদঘাটন করা সম্ভব হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ নড়িয়া মাহাবুব রহমান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit