বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

অস্ত্র হাতে ভাইরাল জুয়েল বনানী থেকে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২১৬ Time View

ডেস্কনিউজঃ অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মনিরুজ্জামান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

ওসি জানান, ‘চেক ডিজঅনারের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এসেছে। আগে থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেফতার করি।’

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজঅনারের মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকেল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালায় মনিরুজ্জামান জুয়েলসহ ৭/৮ জন সন্ত্রাসী। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী জুয়েলের অস্ত্র হাতে একটি ছবি ভাইরাল হলে তা দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এদিকে, ছবি ভাইরালের পর তার স্ত্রী ফারজানা হক শুক্রবার রাতে অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।

জানা গেছে, দেখতে অত্যাধুনিক ও সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও জার্মানির তৈরি অস্ত্রটির মডেল নং এ ৩৫৪৯১৬ এটি পয়েন্ট ২.২ বোরের রাইফেল। তবে অস্ত্রটির বৈধ লাইসেন্স ছিল মর মনিরুজ্জামান জুয়েল নামের।

কিউএনবি/বিপুল/১৮.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit