মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২০৬ Time View

ডেস্কনিউজঃ দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সারাদেশে বন্যা ও বন্যায় সৃষ্ট রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। এরমধ্যে সিলেট বিভাগেরই ৬৯ জন।

রোববার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে রোববার (১৭ জুলাই) পর্যন্ত সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৩৪ জন এবং এ পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ১২১ জন।

বন্যায় জেলাভিত্তিক মৃত্যুতে সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১৭ জুলাই মধ্যে এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় মারা গেছেন ২০ জন, হবিগঞ্জে ৮ জন, মৌলভীবাজারে ১২ জন, নেত্রকোণায় ১৯ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন, লালমনিরহাটে ৭ জন ও টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩০ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৯৬৩ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি। বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, এদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯৬ জনের।

কিউএনবি/বিপুল/ ১৭.০৭.২০২২/ রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit