শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দেশে ফিরেছেন ১ হাজার ১৭৪ জন হাজী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন শেষে প্রথম দিনে তিনটি ফিরতি হজ ফ্লাইটে ১ হাজার ১৭৪ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। 

শুক্রবার হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ বিমানের ২টি ও সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে এসব যাত্রীরা দেশে ফিরেছেন।

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।

চলতি বছর ৫ জুন প্রথম হজ ফ্লাইট শুরু হয় এবং গত ৫ জুলাই ছিল হজ যাত্রী পরিবহনের শেষ দিন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৩ হাজার ৬৪২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৫ জন নারীসহ ১৯ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ২জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit