বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

মুখে মারের দাগ, অধ্যক্ষ সেলিম রেজা বললেন ‘সব মিথ্যা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫৯ Time View

ডেস্কনিউজঃ রাজশাহীতে আলোচিত অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন, ঘটনার শিকার গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাও। তাকে সংবাদ সম্মেলনে উপস্থিত করার জন্য এমপির প্রটোকল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বাড়ি থিম ওমর প্লাজা সংলগ্ন পার্টি অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ তার লিখিত বক্তব্য পেশ করেন। সেখানে তিনি জানান, সংসদ সদস্য ও তাকে নিয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন, কাল্পনিক ও মিথ্যা। কিন্তু তার শরীরে থাকা আঘাতের ব্যাখ্যাসহ ওই দিনের ঘটনার সুস্পষ্ট বর্ণনা তিনি দেননি। এমনকি তিনি সাংবাদিকদের তার হাতে থাকা আঘাতের চিহ্নও দেখতে দেননি। সংবাদ সম্মেলনের শুরু থেকে পার্টি অফিস ত্যাগ করা পর্যন্ত অধ্যক্ষের চোখে-মুখে চাপা আতঙ্ক দেখা গেছে।

ডাক্তারের চিকিৎসা নেওয়ার বিষয়েও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ভুক্তভোগী অধ্যক্ষ। এছাড়া সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী অধ্যক্ষ সেলিম রেজার সঙ্গে কয়েকজন সাংবাদিক পৃথকভাবে কথা বলতে চাইলে এমপির ঘনিষ্টজনেরা কথা বলতে বাধা দেন। এমপির ঘনিষ্টজনরা তাকে (সেলিম রেজাকে) সংবাদ সম্মেলন শেষে গার্ড দিয়ে নিয়ে যান।

সংবাদ সম্মেলন চলাকালে অধ্যক্ষ সেলিম রেজা আতঙ্কগ্রস্ত কি না? সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে (সেলিম রেজা) জানতে চাইলে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, এত সাংবাদিক দেখে তিনি নিজেই নার্ভাস। সেখানে তিনি তো (অধ্যক্ষ) কিছুটা নার্ভাস থাকবেনই।

উল্লেখ্য, দলীয় নেতা ও অপর আরেকটি কলেজের অধ্যক্ষকে দিয়ে ভুক্তভোগী অধ্যক্ষকে ডেকে এনে নিজ মালিকাধীন থিম ওমর প্লাজার এমপি চেম্বারে ওই শিক্ষককে বেধড়ক কয়েক দফা পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।

এ ঘটনার তদন্তে বুধবার (১৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয় (জাবি) এর রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কিউএনবি/বিপুল/১৪.০৭.২০২২/ রাত ৮.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit