মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নেপালে নাগরিকত্ব সংশোধনী আইন পাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক :প্রথমবারের মতো নেপালের পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। এনডিটিভি জানিয়েছে, নাগরিকত্ব আইন নিয়ে দুই বছরের বেশি সময় ধরে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলো।অবশেষে গতকাল বুধবার আইনটি পাস হয়। এর আগে ২০২০ সাল থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিলটি নিয়ে আলোচনা চলছিল।

তবে নির্দিষ্ট কিছু ধারা নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি করছিল। বিশেষ করে বিদেশি নারীদের নেপালের পুরুষদের বিয়ে করলে নিরপেক্ষ নাগরিকত্ব নিয়ে সাত বছর অপেক্ষার বিধান রাখা নিয়ে আপত্তি ওঠে। গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম নাগরিকত্ব সংশোধনী আইন ২০২২ আইনপ্রণেতাদের সামনে উত্থাপন করেন।  

তিনি জানান, নেপালের নাগরিকত্ব আইন ২০০৬ সংশোধন করার জন্য এই বিল আনা হয়েছে। এ ছাড়া সংবিধানের নির্দেশনা অনুযায়ী নাগরিকত্ব প্রদান করাই এই আইনের উদ্দেশ্য। তিনি আরো বলেন, বাবা-মা নেপালের নাগরিক হওয়ার পরও হাজার হাজার মানুষ নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে। নাগরিক সনদের অভাবে তারা শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।  

বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ বা জাতীয় পরিষদে নতুন বিলটি এগিয়ে নেওয়ার কথা রয়েছে। ওই সময় ধারাভিত্তিক আলোচনা শুরু হবে।
সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit