বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফ্ল্যাট বাড়ি দখল ও হামলার অভিযোগ নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ওমরাহ শুরু ৩০ জুলাই থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরব চলতি বছরের হজ মৌসুম শেষ হওয়ার পর ওমরাহ পালনের কার্যক্রম শুরু করছে। আগামী ৩০ জুলাই থেকে নতুন ওমরাহ মৌসুম শুরু হবে। ওমরারহ নিবন্ধন শুরু হবে আগামী ১৯ জুলাই থেকে।

বুধবার (১৩ জুলাই) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় জানায়, বিশ্বের সকল দেশ থেকে ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) থেকে শুরু হবে। হজের কারণে গত ২৩ জুন ওমরাহ স্থগিত করা হয়।

স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজযাত্রীদের হজের আচার-অনুষ্ঠানের সুবিধার্থে এবং পবিত্র মসজিদে হাজিদের সংখ্যার ঘনত্ব কমাতে ওমরাহ পরিষেবা শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

ইতমারনা অ্যাপে আবেদনের মাধ্যমে দেশীয় আবেদনকারীদের ওমরার পারমিট দেয়া হতে পারে। বাণিজ্যিক নিবন্ধনের সাথে সম্পর্কিত নথি এবং ডেটা সংযুক্ত করার সাথে তাদের পোর্টালে বর্ণিত নিয়ম মেনে চলতে হবে। ওমরাহ ভিসা ইস্যু করার বিষয়ে এই লিংকে গিয়ে জানতে পারবেন।

মন্ত্রণালয় আরও জানায়, হজযাত্রীদের ভ্যাকসিন গ্রহণসহ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হজযাত্রীদের নিজদেশে অনুমোদিত টিকাদানের শংসাপত্র সংযুক্ত করতে হবে।

সফলভাবে এই বছরের হজের আনুষ্ঠানিকতা শেষ করেছে সৌদি আরব। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর অনেকটা স্বাভাবিক ছিল এবারের হজের চিত্র। বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম এতে অংশ নেন।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/দুপুর ১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit