বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২১৩ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার বুড়িচং উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তাদের এক ছেলে ও এক মেয়ে। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইর গ্রামের মো. নসু মিয়া ওরফে ইদ্রিস মিয়া (৫০) ও স্ত্রী লুৎফা বেগম (৪২)। তাদের দুই সন্তানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য আবাদ মিয়া জানান, ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে অন্য একটি গাড়িতে করে একই পরিবারের চার সদস্য কাবিলা বাসস্ট্যান্ড এলাকায় নামে। তারা রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার পথে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে লুৎফা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে স্বামী মো. নসু মিয়া ওরফে ইদ্রিস মিয়ার মৃত্যু হয়। তাদের দুই সন্তানের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আবদুল রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করেন। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/ ১৪,০৭.২০২২/সকাল ১০.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit