বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ভিক্ষুকের ঘরে আড়াই কোটি টাকা!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার তিতাসে আমির হোসেন ওরফে বিশা পাগলা নামে এক ভিক্ষুকের ঘরে প্রায় আড়াই কোটি টাকা পাওয়া গেছে। উপজেলার গাজীপুরে ওই ভিক্ষুকের সিন্দুকে ২ কোটি ৪৫ লাখ টাকা পাওয়া যায়। আমির হোসেন ওরফে বিশা পাগলা নামের এ ভিক্ষুক ঈদের দুদিন আগে শুক্রবার মারা যান। 

স্থানীয়রা জানান, ভিক্ষুকের ইচ্ছা অনুযায়ী এ টাকা দিয়ে একটি মসজিদ নির্মাণ করা হবে। সেই সঙ্গে তার পালিত এক মেয়ের বিয়ে দেওয়াতে খরচ করা হতে পারে। তবে এলাকার লোকজন এই টাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে বলেও আশঙ্কা করছে। ওই ভিক্ষুকের সঠিক কোনো ওয়ারিশ না থাকায় তার এই অর্থ-কড়ি যথাযথ কাজে ব্যবহার হবে না বলেও আশঙ্কা এলাকাবাসীর। 

এ বিষয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির বলেন, আমরা পুলিশ প্রশাসন নিয়ে দায়িত্ব সহকারে ওই ভিক্ষুকের ঘরে থাকা সকল অর্থ গণনা করেছি এবং এসব টাকা ব্যাংকে রাখার জন্য এলাকার লোকজন দাবি জানিয়েছে। তিনি বলেন, এলাকাবাসীর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী এসব টাকা কাজে লাগানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit