শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সরকার চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ সরকার চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় পরিকল্পিতভাবে দলীয় সন্ত্রাসীদেরকে দিয়ে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্ত করেছে। তার অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা একের পর এক বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র।’

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যশোর জেলা যুবদলে সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের বেজপাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিক কায়দায় হামলা করে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব এ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ-কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কান্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রতিটি হত্যাকাণ্ডেরই বিচার হবে বাংলাদেশের মাটিতে। সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, এই দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষে নির্বিচারে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সকল বেআইনী হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

এ সময় সন্ত্রাসীদের হাতে নিহত বদিউজ্জামান ধনির জন্য গভীর শোক প্রকাশ করেন। এছাড়াও তিনি নিহতের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন মরহুম বদিউজ্জামান ধনিকে বেহেস্ত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।

কিউএনবি/বিপুল/১২.০৭.২০২২/সন্ধ্যা ৭.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit