সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সন্তান কোলে, তবে কি মা হলেন সোনম?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক :  প্রেগনেন্সির সম্ভাবনা অতি নিকটে বলিউডের অভিনেত্রীর সোনমের। কিন্তু সন্তান প্রসব নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই, কাপুর পরিবারে নেই কোনো আনন্দ।

সন্তানকে বুকের মাঝে আগলে রেখেছেন সোনম; শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। ফুটফুটে সন্তান পেয়ে অভিনেত্রীর চোখোমুখে আনন্দের উচ্ছ্বাস।

এমন একটি ছবি ঘুড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে মাকে দেখে সোনম কাপুর ছাড়া অন্য কাউকে মনে করার উপায় নেই।

তাছাড়া প্রেগনেন্সির তৃতীয় পর্যায়ে থাকা সোনম সন্তান প্রসব করতেও পারেন বলে সহজেই মনে করতে পারেন অনেকে। কিন্তু সোনমের সন্তান প্রসব নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য নেই, কাপুর পরিবারে নেই কোনো আনন্দ। তবে কি চুপিসাড়েই সন্তান প্রসব করলেন সোনম?

এসব নিয়ে জল্পনায় নেটিজেনরা। অনেকে তো এই ছবিটি দেখেই শুভেচ্ছা জানানো শুরু করেছেন সোনম-আনন্দকে।

তবে না, সোনমের সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি। যে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটি আসল ছবি নয়। কেউ ফটোশপে এডিট করে এমন ছবি বানিয়েছেন। নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম।

মার্চ মাসে মা হতে যাওয়ার সুখবর দেন সোনম। এর পর থেকে প্রেগন্যান্সির বিভিন্ন পর্যায়ের ছবি ছবি ও ভিডিও দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit