রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

রাস্তায় চাকরি খুঁজে বেড়াচ্ছেন বরিস জনসন!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিরোনাম পড়লে চোখ হয়তো মাথায় উঠে যাবে! কিন্তু ঘটনা অনেকটা এমনই! সদ্য ইস্তফা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজের ইচ্ছার বিরুদ্ধে, অনেকটা চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সময় বরিস বলেছিলেন, তিনি বিশ্বের সেরা চাকরি ছেড়ে দুঃখিত। এখন সেই ‘বেকার’ বরিস নাকি ল্যাঙ্কারশায়ারের রাস্তায় চাকরি খুঁজে বেড়াচ্ছেন! 

আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তেই। আর তারপর থেকেই প্রায় হৈইচৈই চারিদিকে। 

আসলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন পদত্যাগ করতেই চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকপুলের পৃথিবী বিখ্যাত মোমের মূর্তির জাদুঘর ‘মাদাম তুসো’। যেহেতু বরিস আর প্রধানমন্ত্রী নন, তাই তার মূর্তিটিকে জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে।

জানা গিয়েছে, সেই মূর্তিটিকেই রাখা হয়েছে ল্যাঙ্কারশায়ারের চাকরির অনুসন্ধান কেন্দ্রের বাইরে। বরিস যে চাকরি খুঁজছেন তা বোঝাতে এমন একটি বোর্ডের সামনে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তিটি রাখা হয়েছে, যাতে লেখা হয়েছে ‘ভ্যাকান্সি’।

আর রাস্তার ধারের ওই মূর্তি দেখে যেমন অবাক হয়েছেন অনেকে, একই সঙ্গে পেয়েছেন মজাও। দেখা গেছে, ওই মূর্তির সঙ্গে পথচারিরা সেলফি তুলছেন। বরিসের সঙ্গে তোলা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তারা। 

জব সেন্টারের বাইরের রাস্তায় রাখা বরিসের এই মূর্তিটি চলতি বছরের মার্চ মাসে উন্মোচন করা হয় মাদাম তুসো গ্যালারির পক্ষ থেকে। মোট ২০ জন শিল্পী সম্মিলিতভাবে মূর্তিটি তৈরি করেন। আট মাস লেগেছিল মূর্তিটি তৈরি করতে।
সূত্র সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২/ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit