রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

৩৩ বছর পর জানলেন তিনি পুরুষ নন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ৩৩ বছর ধরে নিজেকে পুরুষ জানতেন চীনের বাসিন্দা চেন লি (ছদ্মনাম)। সম্প্রতি ক্রোমোজোম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে জানালেন, জৈবিকভাবে তিনি আসলে একজন নারী! এমন অবিশ্বাস্য বা অদ্ভুত যাই বলা হোক না কেন, ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের বাসিন্দা চেন লির জীবনে । সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চেন লির চাঞ্চল্যকর লিঙ্গ বদলে যাওয়ার এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটি জানায়, চিকিৎসকরা যখন তাকে জানান তিনি পুরুষ নন; নারী। তখন মস্তিস্কে প্রচণ্ডরকম ঝাঁকুনি খান তিনি। বিস্ময়ে মাথায় হাত দিয়ে মাটিতে তাকিয়ে থাকেন। প্রথমে চিকিৎসকদের কথায় বিশ্বাস করতে পারছিলেন না চেন। এরপর বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো ও নিজের শরীরের পরিবর্তনগুলো বুঝে ধীরে ধীরে নিজেকে সামলে নেন। 

সাউথ চায়না মর্নিং পোস্টে বলা হয়েছে, সিচুয়ানের ছোট একটি শহরের বাসিন্দা চেন লির বয়ঃসন্ধিকাল থেকে  অনিয়মিত প্রস্রাবের সমস্যায় ভুগতেন। সমস্যার সমাধানে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছিলেন। সেই অস্ত্রোপচারের পর গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রস্রাবের সাথে রক্ত আসে তার।

মাসের নির্দিষ্ট একটি সময়ে চেন প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে পেটে অস্বস্তি অনুভব করেন।  চিকিৎসকরা ধারণা করেন, হয়তো অ্যাপেনডিসাইটিস হয়েছে চেনের। এজন্য চিকিৎসাও নেন চেন। কিন্তু চিকিৎসার পরও তার শরীরে আগের সব উপসর্গ অব্যাহত থাকে।

গত বছর তিনি প্রস্রাবের পুরোনো সমস্যা নিয়ে আবারও চিকিৎসকের কাছে যান। সেই সময় বেরিয়ে আসে তার শারীরিক সমস্যার প্রকৃত কারণ। 

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হতভম্ব হয়ে যান। তারা জানান, চেনের শরীরে নারীদের যৌন ক্রোমোজোম রয়েছে। ঋতুস্রাবের কারণে তার প্রস্রাবে মাসের নির্দিষ্ট সময়ে রক্ত আসে এবং পেটে অস্বস্তি অনুভব করেন।

গুয়াঞ্জু হাসপাতালের চিকিৎসকরা চেনলির মুত্র, রক্তসহ তার পেট নিয়ে নানা পরীক্ষার পর জানতে পারেন,  তার একটি জরায়ু এবং ডিম্বাশয়সহ নারীদের প্রজনন অঙ্গও রয়েছে।

তার চেকআপ রিপোর্ট অনুসারে, পুরুষ যৌন হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রা গড়ের চেয়ে কম ছিল। অন্যদিকে তার নারী যৌন হরমোন এবং ডিম্বাশয়ের কার্যকলাপের মাত্রা সুস্থ প্রাপ্তবয়স্ক নারীদের মতোই তুলনীয়।

পুরুষ এবং নারী উভয় প্রজনন অঙ্গসহ চেনকে শেষ পর্যন্ত ইন্টারসেক্স হিসাবে চিহ্নিত করেছেন চিকিৎসকরা।

কিন্তু চেন চাচ্ছিলেন নিজেকে পুরুষ হিসেবেই প্রতিষ্ঠা করতে। তাই তার শরীর থেকে নারী প্রজনন অঙ্গগুলি সরানোর জন্য অনুরোধ করেন চিকিৎসকদের। গত ৬ জুন তার তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় এবং ১০ দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit