রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

পরকীয়া লুকাতে পাসপোর্টের পাতা ছিঁড়ে বিপাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ স্ত্রীর কাছে বিদেশ সফরের কথা লুকানোর জন্য পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় এক যুবক। গ্রেপ্তার যুবক তার বিবাহবহির্ভূত সম্পর্ককে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু স্পষ্টতই তিনি জানতেন না যে পাসপোর্টের কোনো পরিবর্তন করা একটি অপরাধ। শনিবার একজন পুলিশ কর্মকর্তা এ ঘটনার কথা বলেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, কয়েক দিন আগে ওই ব্যক্তি তার বান্ধবীর সঙ্গে দেখা করতে কোনো একটি দেশে গিয়েছিলেন।

গত বৃহস্পতিবার রাতে যুবকটি ভারতে ফিরে আসার পর মুম্বাই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা লক্ষ করেন, তার পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা ছেঁড়া। ওই পৃষ্ঠাগুলোতেই তার সর্বশেষ ভ্রমণের ভিসা স্ট্যাম্প থাকার কথা ছিল।

পুলিশ জিজ্ঞাসাবাদ করলে লোকটি জানান, তিনি ভারতের ভেতরেই কাজের জন্য ভ্রমণ করছেন বলে স্ত্রীকে জানিয়ে এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বিদেশে গিয়েছিলেন।

একপর্যায়ে যুবকের স্ত্রীর সন্দেহ হলে তিনি স্বামীকে ফোন করেছিলেন। তবে তিনি স্ত্রীর ফোন ধরেননি। এর পরই ওই যুবক পাসপোর্ট থেকে ভিসার পৃষ্ঠা সরিয়ে ফেলার বুদ্ধি করেন, যাতে তিনি কোথায় ছিলেন তা বোঝা না যায়।

যুবকটিকে প্রতারণা, জালিয়াতিসহ ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলেও পুলিশ জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/বিপুল/১০.০৭.২০২২/ বিকাল ৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit