সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রবিবার সকালে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, আজ পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি স্থাপিত হবে এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে। পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সংকট মোকাবিলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সংকট মোকাবিলা করার মানসিকতা সবার মধ্যে তৈরি হবে। দেশকে আমরা যেন উন্নতির দিকে নিয়ে যেতে পারি, মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্ত সংকট মোকাবিলা করে তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও তার হাত ধরে যেন দেশ এগিয়ে যায়, এটাই কামনা।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit