বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ঈদ আনন্দ পুড়ে ছাই ৩৮ ব্যবসায়ীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩৪২ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার চান্দিনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত পৌনে ৩টায় উপজেলা সদরের মধ্য বাজারে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণ হয় ভোর ৫টায়। ততক্ষণে ৩৮টি দোকান মালিকের ৪৩টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। এছাড়া ফুটপাতে থাকা অন্তত ২০টির বেশি ক্ষুদ্র দোকান পুড়ে যায়। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে এই অগ্নিরকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। 

সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর, পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়াসহ উপজেলা ও পৌরসভার কর্তকর্তার এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করেন। তাদের ওই তালিকায় ৪৩টি দোকানের তথ্য নিশ্চিত করা হয়। বাজারের মুদি ব্যবসায়ী বিমল নন্দি দোকানের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাকরুদ্ধ। কারো কোনো কথারই জবাব দিচ্ছেন না। হঠাৎ বুক ফাঁটা চিৎকার করে বলে উঠলেন, ‘শুধু ক্যাশের মধ্যেই নগদ ১০ লাখ টাকা ছিল। আজকের শেষ বেচাটা বেচতে পারলেও তো হইতো।’ 

চান্দিনা চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সভাপতি কাউন্সিলর দুলাল মিয়া জানান, অগ্নিকাণ্ডে আমার ৩টি দোকান পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈদের ঠিক পূর্ব মুহূর্তে প্রতিটি দোকানেই ছিল মালামালে ভরপুর। শনিবার চাঁন রাতের বেচাকেনা করার জন্য অপেক্ষায় ছিল ব্যবসায়ীরা। 

বাজারের মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি বাহারুল ইসলাম বাহার জানান, বাজারের যে অংশটিতে অগ্নিকাণ্ড ঘটেছে পুরো অংশটি পৌরসভা নির্মিত চাল বাজার। এ বাজারের ৪৩টি দোকানের মধ্যে ১৯টি দোকানই মুদি ব্যবসায়ীদের। বাকিগুলোতে চাল ও অন্যান্য দোকান রয়েছে। ৪৩টি দোকানের আশপাশে ফুটপাতে রয়েছে অন্তত ২০টির মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান। আগুনে সব পুড়ে ছাই। 

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, আমাদের ২টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে। আশপাশের মার্কেটগুলোতে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে আমরা সেই চেষ্টা করেছি। 

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কথা শুনেন ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার পাশাপাশি ব্যবসায়ীদের পুনর্বাসন করতে পৌরসভাকে নির্দেশ প্রদান করেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, থানার ওসি, বাজারের বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit