শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

আফগানিস্তানের কোচ হয়েও দায়িত্ব পালন করা হলো না থর্পের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ হয়েও দায়িত্ব পালন করা হলো না গ্রাহাম থর্পের। অসুস্থতার কারণে তিনি দলের সঙ্গে যোগই দিতে পারেননি। তিন মাস অপেক্ষা শেষে সাবেক এই ইংলিশ ব্যাটসম্যানের জায়গায় এখন নতুন কোচ খুঁজতে শুরু করেছে আফগান ক্রিকেট বোর্ড। বর্তমানে স্থানীয় কোচ রাইস খান আহমাদজাইকে দিয়ে কাজ চালানো হচ্ছে। 

দীর্ঘ ১০ বছর ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন থর্প। গত মার্চে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় আফগান ক্রিকেট বোর্ড। এপ্রিলে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু জানা যায়, থর্প অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বলা হয়েছে, তার এই অসুস্থতা ‘গুরুতর’। এই তিন মাসেও থর্পের অবস্থার অগ্রগতি হয়নি। তাই আফগান বোর্ড এখন নতুন কোচ খুঁজছে।

থর্প ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শকের পাশাপাশি মাঝেমধ্যে ভারপ্রাপ্ত  প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।  ৫২ বছর বয়সী থর্প আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান রায়ান ম্যারনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। আর বোলিং কোচ হিসেবে কাজ করবেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit