বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৬৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর চাংপাই চাইনিজ রেষ্টুরেন্টে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর,ফুলবাড়ী, বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জসহ অন্যান্য থানার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার(৮ জুলাই) দুপুর আড়াইটায় বিরামপুর উপজেলার বিলাসবহুল চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ও ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল। বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিরামপুর বার্তা।আমরা যারা এ পত্রিকায় কাজ করি তাদের সবার কর্মদক্ষতা কাজে লাগিয়ে পত্রিকার গতিকে আরও বেগবান করতে হবে। তাই আমাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। অনুসন্ধানী প্রতিবেদনসহ বিজ্ঞাপন ও সার্কুলেশনের বিষয়েও সবার সুদৃষ্টি রাখা জরুরি।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, আমি নিয়মিত পত্রিকাটি পড়ি। আমার জানামত ইতোমধ্যে পত্রিকাটি এলাকায় আলোচনার শীর্ষে রয়েছে। ভালো ভালো এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে বিরামপুর বার্তা পত্রিকাটি আরো এগিয়ে যাক এই কামনা রইলো। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, বিরামপুর বার্তা পত্রিকাটি খুব সাজানো গোছানো সংবাদ প্রকাশ করে সেজন্য পড়তে ভালো লাগে। পত্রিকাটি তার ধারাবাহিকতা বজায় রাখবে এই আশা করি। সম্মেলন শেষে ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল কুদ্দুস এর পক্ষ থেকে সকল প্রতিনিধি এবং পত্রিকার এজেন্টদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং মধ্যাহ্নভোজ এর আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit