মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম খোলা থাকবে। সেই সঙ্গে সরকারি ছুটি ব্যতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৮ জুলাই থেকে ১৫ জুলাই (শুক্রবার) পর্যন্ত আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জুলাই (শনিবার) থেকে বন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারতীয় রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit