বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী আঃ বারীর সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩৪২ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৮ জুলাই সকাল ১১ টায় রানীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন করেন উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল বারী। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি কুসমত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সাবেক,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,সহ সভাপতি রুহুল আমিন, সদস্য রেজাউল করিম রাজা ও মাহাবুব আলম (প্রমুখ) ।

এসময় সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী আঃ বারী বলেন আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করছি বিগত ২বার আওয়ামী লীগ সরকার আমাকে মনোনয়ন দিয়েছে সামান্য কিছু ভোটে হেরে গিয়েছি এবার জনগণের দোয়া ভালোবাসা আস্থা অর্জন করেছি , বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে ৩য় বারের মতো এবারো নৌকা মার্কা উপহার দিয়েছে আমি এবার সকলের সহযোগিতা পেলে শতভাগ বিজয় লাভ করবো ইনশাআল্লাহ ।

এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন – আপনারা দেশ ও জাতির বিবেক সত্য তথ্য দিয়ে সহায়তা করবেন কোন প্রার্থী যেন গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেদিকে লক্ষ্য রাখবেন । কোন বিভ্রান্তী মূলক তথ্য যেন আপনাদের সংবাদ মাধ্যমে প্রকাশিত না হয় । তিনি এসময় সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন করার আহ্বান জানান।

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit