বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়কে বাইকারদের মানববন্ধন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৪০ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পাড়াপাড়, এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে মানববন্ধন করেছে শরীয়তপুর সহ দক্ষিণাঞ্চলের বাইকারবন্দ। বুধবার দুপুর ১২টায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধক কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে ব্যানার ও প্লাকার্ড হাতে শরীয়তপুর সহ দক্ষিণাঞ্চলের দুই শতাধিক বাইকার অংশ নেয়। এর আগে শরীয়তপুরের বাইকাররা গতকাল মঙ্গলবার এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে স্মাপরকলিপি প্রদান করে।

এ সময় বাইকাররা বিধি নিষেধ প্রত্যাহার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সদয় দৃষ্টি কামনা করে বক্তব্য প্রদান করেন। ঈদের আগেই বিধিনিষেধ প্রত্যাহার করলে শরীয়তপুর সহ দক্ষিণাঞ্চলের একুশ জেলার শিক্ষার্থীসহ অনেক কম আয়ের মানুষ কোন ভোগান্ত ছাড়াই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলেও তারা জানান। এসময় বাইকাররা সড়ক আইন, বিআরটিএ বিধিনিষেধ সহ সকল নিয়মের মধ্যে থেকে মোটরসাইকেল চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit