মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার॥ ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন॥ নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের দুই জন আটক॥ ফুলবাড়ী উপজেলায় এলুয়াড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন॥ ভারতে কমেই চলেছে স্বর্ণের দাম, কীসের প্রভাব? আন্তর্জাতিক অপরাধ আদালত বের হয়ে গেল তাজিকিস্তান, যে কারণ সেঞ্চুরিয়ান অ্যাকারম্যানকে ফেরালেন শরিফুল স্বর্ণদ্বীপ থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী পেট্রাপোল সীমান্তে আ. লীগের চার নেতার বৈঠক, যা বললেন রিজভী ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজাম্মেল আলী

পেঁয়াজ আমদানির ফলে কমেছে দাম

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৬৬ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি দিয়ে প্রবেশ করে। এর ফলে হিলি বন্দরের পাইকারী এবং খুচরা বাজারে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। দেশী পেঁয়াজ এদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০ টাকয় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা দরে। ভারত থেকে আমদানির কারনে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে মোকামগুলোতে কমেছে দেশী পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে দেশী পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আরও দাম কমতে পারে বলেও জানান তিনি। হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ১২ ট্রাকে ২৯৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। হঠাৎ দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit