শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মা-বোনের পর চলে গেল ১৮ মাসের নাসরুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

ডেস্ক নিউজ : দিনাজপুরে তেলবাহী লরির ঢাক্কায় মা ও বোনের মৃত্যুর পর এবার মারা গেল ১৮ মাসের শিশুটিও। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে, মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার বাবা মোহাম্মদ হোসাইন (৪০)। আজ ভোর পৌনে ৫টায় হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় শিশুটির মা ফাইমা বেগম (৩০) ও তার বোন ১৩ বছর বয়সী বিউটি মারা যান। এ দুর্ঘটনায় বাবা ৪০ বছর বয়সী মোহাম্মদ হোসাইন ও ১৮ মাস বয়সী শিশু সাইফুল ইসলাম নাসরুল্লাহ গুরুতর আহত হন।  

আহত মোহাম্মদ হোসাইন জেলার বিরল উপজেলার তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদরাসার প্রধানশিক্ষক। আহত শিক্ষক মোহাম্মদ হোসাইন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের বাসিন্দা। তারা তেঘরা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। নিহতের চাচা মোহাম্মদ হাসান জানান, দুপুরে যখন আমরা ভাবি ও ভাতিজির মরদেহ অ্যাম্বুল্যান্সে তুলছিলাম, সেই সময় শিশু নাসরুল্লাহ মারা যায়। ভাই এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, ঈদের ছুটি পাওয়ায় ভোরে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পেছন দিক থেকে তেলবাহী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় মোহাম্মদ হোসাইন ও শিশুছেলে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit