সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় চারটি বহুতল ভবন মালিক গুনলেন ৩৮ লক্ষ টাকা জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৫ Time View
বাদল আহাম্মদ খান  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকায় অনুমতি ছাড়া ছয় তলার বেশি বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে চারটি ভবন মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (নেজারত) কিশোর কুমার দাস মোট ৩৮ লাখ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পৌর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ছয়তলার বেশি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীপাড়া, মুন্সেফপাড়া, পূর্ব পাইকপাড়ায় ও হালদারপাড়ার চারটি ভবন মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে তিনটি ভবন মালিককে ১০ লাখ টাকা করে এবং একটি ভবন মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়। মালিকরা জরিমানার টাকা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন জানান, অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়ে জেলা ভূমি-ইমারত নির্মাণ কমিটিতে আলোচনা হয়। বিষয়টি জেলা প্রশাসনের কমিটি দেখে। অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সঙ্গে পৌরসভার একজন উপ-সহকারী প্রকৌশলী ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit