বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

শরীয়তপুরে ফল মেলা

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৪৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়পতুর প্রতিনিধি : ‘বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্যে শরীয়তপুর শরীয়তপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ফল মেলা-২০২২ এর আয়োজন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ৫ জুলাই মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাজান।

সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক গোলাম রাসূল। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এই সময় বিভিন্ন পর্যায়ের কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন প্রকার ফলের প্রদর্শণী রাখা হয়েছে।

মেরা উদ্বোধনকালে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, যে গাছে ফল ও কাঠ দুটোই হয় সেই জাতের গাছ বেশী বেশী করে লাগাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর ৭৫ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। তার মধ্যে ৯০ শতাংশই ছিল ফলের বৃক্ষ। এবারও জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হবে। সেখানেও ফলের সাথে কাঠ পাওয়া যাবে এই ধরণের গাছ বেশী থাকবে। শরীয়তপুরে গোসাইরহাট এলাকায় ইপিজেড তৈরী হবে। সেখানে ফল ও শাক-সব্জি প্রসেসিং এর পদ্ধতি থাকবে। তখন শরীয়তপুর উৎপাদিত ফল ও শাক-সব্জি আর নষ্ট হবে না। আগামী বছর নাগাদ সেই কাজ শুরু হতে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit