শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

৫ মিনিটের ফ্লাইওভার পার হতে লাগছে দেড় ঘণ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ঈদে ঘরমুখী মানুষের চাপে রাজধানী এবং এর আশপাশে বুধবার সকাল থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কাজলা থেকে গুলিস্তান পর্যন্ত হানিফ ফ্লাইওভার পার হতে আগে যাত্রীবাহী বাসের সময় লাগত মাত্র ৫ মিনিট। কিন্তু আজ ঘরমুখী মানুষের চাপে যানবাহন কয়েক গুণ বেড়ে যাওয়ায় ৫ মিনিটের এই ফ্লাইওভার পার হতে সময় লাগছে অন্তত এক থেকে দেড় ঘণ্টা।

বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও কমলাপুর রেলস্টেশনমুখী সব সড়কে সকাল থেকেই তীব্র যানজট লেগে আছে। এদিকে সকাল থেকে ঝিঁড়িঝিঁড়ি সড়কের ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। অনেকে পরিবার নিয়ে বৃষ্টি মাথায় নিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছেন। ভয়াবহ এই যানজটের কারণে ঠিক সময়ে বাসা থেকে রওনা হয়েও অনেকে নির্ধারিত ট্রেন ধরতে পারেননি।

বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, পল্টন মোড়, গুলিস্তান, কাকরাইল, বিজয় সরণি, ফার্মগেট, বাংলামোটর, তেজগাঁও, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, নিউমার্কেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, হানিফ ফ্লাইওভারসহ প্রায় সব এলাকার রাস্তায় তীব্র যানজট দেখা গেছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনাল সংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে রাখছে। এ কারণে যানজট আরও তীব্র হচ্ছে।

রাজধানী এবং এর পাশের জেলা নারায়ণগঞ্জের গার্মেন্টসগুলোর শ্রমিকরা বুধবার থেকেই বাড়ি যাওয়া শুরু করেছে। অনেকে পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এতে বুধবার থেকেই রাজধানী এবং এর আশপাশ এলাকার রাস্তাগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit