শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফ এর দিনব্যাপী মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩৩ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সমন্বিত স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইউনিসেফ এর সহায়তায়  সিটি কর্পোরেশনের নগর ভবনে আজ ৫ জুলাই ২০২২ একটি দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী শহরব্যাপী অন্তর্ভূক্তিমূলক ও সমন্বিত স্যানিটেশন ও নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আজ রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।   মতবিনিময় সভা অনুষ্ঠানে ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম, রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মুজিব্র রহমান বাবু, ইউনিসেফ ওয়াশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম,ও আদনান ইবনে হাকিম এবং  ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ  বক্তব্য রাখেন। রাজশাহী নগরীতে নিরাপদ স্যানিটেশনে সুবিধা পায় মাত্র পঁচিশ শতাংশ জনগোষ্ঠী।  

এখানে পয়ঃবর্জ্য প্রায়শই আশেপাশে নিচু এলাকায় নির্গমন করা হয় অথবা বৃষ্টির পানি নিষ্কাশনের নর্দমায় সংযুক্ত করে দেয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অনিরাপদ পিট এবং সেপটিক ট্যাংক  খালিকরণ পয়ঃবর্জ্য  অব্যবস্থাপনাকে আরও প্রকট করে তুলছে। কিছু কিছু এলাকাতে যান্ত্রিক পদ্ধতিতে পিট খালি করা হলেও  সংগৃহীত পয়ঃবর্জ্য খোলা পরিবেশে ফেলা হয়।  আলোচনা অনুষ্ঠানে পয়ঃবর্জ্য সরাসরি পরিবেশে না ফেলে  পয়ঃবর্জ্য সঠিকভাবে সংরক্ষণ করা, পিট ল্যাট্রিন এবং সেপটিক ট্যাংক গুলো কার্যকর রাখা, স্যানিটেশনে সংরক্ষণাগারের নিরাপত্তা সুনিশ্চিতকরণে এর নির্মাণ ও খালিকরণের যথাযথ বিধি প্রনয়ণ ও বাস্তবায়ন এবং শহরের বিভিন্ন স্থানে পয়ঃবর্জ্য পরিশোধন  করার  ওপর গুরুত্ব দেয়া হয়।

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit