সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নওগাঁর ধামইরহাট সিমান্তে আটক তিন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ভারত থেকে অবৈধ্যভাবে বাংলাদেশে প্রবেশের সময় নওগাঁর ধামইরহাট সিমান্তে বাংলাদেশি তিন রাজ মিস্ত্রী (শ্রমিক) কে আটক করেছে বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়ন। সোমবার বিকেলে ব্যাটালিয়নের অধীনস্থ কালুপাড়া বিওপি’র সীমান্ত পিলার ২৭১ এলাকায় দেশের ৫০ গজ ভেতরে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৪), নুরুল ইসলাম ছেলে মুরছালীন হোসেন (১৮) এবং লুৎফর রহমানের ছেলে মোঃ মুস্তাফিজুর (১৮)।

মঙ্গলবার দুপূরে বিজিবি-১৪ এর প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে- ইসমাইল হোসেন, মুরছালীন হোসেন এবং মোঃ মুস্তাফিজুর প্রায় দুই মাস আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার সিমান্ত দিয়ে অবৈধ্য ভাবে রাজমিস্ত্রীর (শ্রমিক) কাজ করতে যান। এরপর সোমবার বিকেলে ধামইরহাট উপজেলার কালুপাড়া বিওপি’র সীমান্ত পিলার ২৭১ এলাকায় দিয়ে বাংলাদেশে অবৈধ্যভাবে আসার সময় তাদের আটক করেন বিজিবি’র টহলরত সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে রাজমিস্ত্রী কাজে ব্যবহৃত একটি কুন্নি, তিনটি শাউলসহ অন্যান্যে উদ্ধার করা হয়েছে। বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি জানান, ঘটনায় সংশ্লিষ্ট ধামইরহাট থানায় মামলা দায়ের শেষে তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit